• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জ নাসিকের সড়ক ও ড্রেনের কাজের উদ্ধোধন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এনায়েত নগরসহ ছয়টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিটি কর্পোরেশনের পৃথক এই কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন কালে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলা হবে। প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণসহ ড্রেনেজ ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সকল কাজের বাস্তবায়ন করবো। তিনি বলেন বর্তমান সরকার জনগণের মনোনীত সরকার। তাই জনগণের দুঃখ কষ্ট লাঘবে তিনি কাজ করে যাচ্ছেন। এসময় বিএনপি নেতা শাহীন আহমেদ ও ওয়ার্ড বাসি উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়ায় নাসিক প্রশাসককে ধন্যবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রীর তারেক রহমানের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা