• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

ডিসেম্বরের মাঝামাঝিতে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক চালু হবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক যান চলাচলের জন্য চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ এবং “পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ” প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের খুঁটিনাটি ত্রুটি ধরিয়ে দিয়ে সুচারুভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

পরিদর্শনকালে পঞ্চবটিতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিসিভ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া। পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান মন্ত্রীকে মৌখিকভাবে প্রস্তাব দেন, পঞ্চবটির ফ্লাইওভারটি চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারিত করলে নারায়ণগঞ্জবাসীর যানজট নিরসনে অনেক উপকার হবে।

তিনি বলেন, বিসিক নারায়ণগঞ্জের অন্যতম শিল্প এলাকা। এখানে শত শত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মালবাহী গাড়ি চলাচল করে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই পঞ্চবটি ফ্লাইওভারটি চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই চলমান প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলে যানজট অনেকাংশে কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি। শিল্পাঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতেও স্বস্তি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা