• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন:প্রেস ব্রিফিংয়ে এসপি হাবিবুর রহমান বন্দরে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ ডাকাত গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম 

আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ছেলের জন্মদিনের শুভেচ্ছা শুধু একটি স্ট্যাটাসে প্রকাশ করা যায় না—মায়া, ভালোবাসা আর সন্তানের জন্য অগণিত দোয়া হৃদয়ের গহীনেই থাকে।এমন আবেগঘন বার্তায় একমাত্র ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত ব্যক্তিত্ব আজমেরী ওসমান।

আজ তার একমাত্র সন্তান আরহাম ওসমান আলিফের ১৬তম জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী পোস্ট দেন তিনি।

পোস্টে আজমেরী ওসমান লেখেন, “শুভ জন্মদিন আমার কলিজার টুকরো, আমার একমাত্র সন্তান—আরহাম ওসমান আলিফ। আজ তোমার জীবনের ১৬টি বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। এই সুন্দর পৃথিবীতে তোমার জীবন হোক আরও সুন্দর, স্বপ্নগুলো হোক পূর্ণ, আর আগামীর প্রতিটি পথচলা হোক সাফল্য ও আনন্দে ভরা।”

তিনি আরও লেখেন, “মহান রাব্বুল আলামিনের কাছে আমার একান্ত প্রার্থনা—তিনি যেন তোমাকে সুস্থতা, নেক হায়াত, জ্ঞান, প্রজ্ঞা ও উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। তুমি বড় হয়ে তোমার দাদা ও বাবার মতো মানুষের পাশে দাঁড়াবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে—এই প্রত্যাশা ও দোয়া সবসময় থাকবে। ওসমান পরিবারের ৫ম প্রজন্মের জ্যেষ্ঠ কর্ণধার হিসেবে তোমার পথচলা হোক সুন্দর মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ।”

সবশেষে ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “শুভ জন্মদিন বাবা। তোমার জন্য রইলো বাবার অফুরন্ত ভালোবাসা, দোয়া ও শুভকামনা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।”

আজমেরী ওসমানের এই আবেগঘন পোস্টটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা