• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম  ‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

সোনারগাঁ উপজেলা এনসিপির কমিটির মোস্তফা আহ্বায়ক ও পনির সদস্য সচিব

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক, খন্দকার পনিরকে সদস্য সচিব এবং মো. ইয়ানূরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতরাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ হোসেন জুবায়েরের স্বাক্ষরিত অনুমোদন এবং জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে জেলা এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়।

জেলা নেতৃবৃন্দ জানান, সোনারগাঁ উপজেলার রাজপথের সক্রিয়, ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের মূল্যায়নের ভিত্তিতেই নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বেগবান ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানান, সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়, রাজপথের সংগ্রাম এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সোনারগাঁয়ে এনসিপিকে একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা