• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল

নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি এবার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা মহল থেকেও নতুন মুখের নাম শোনা যাচ্ছে। এরই মধ্যে আলোচনায় এসেছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন ও স্ট্রাকট্রি গ্রুপের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের নাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে নগরীর বন্দর ও সদর এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তার সহায়তা কার্যক্রমের কারণে একটি পরিচিতি তৈরি হয়েছে। তার ঘনিষ্ঠজনদের দাবি, প্রচলিত রাজনীতির বাইরে থেকে নগর উন্নয়নে ভূমিকা রাখতে তিনি আগ্রহী।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নাসিক নির্বাচনে এবার তরুণ ভোটারদের প্রত্যাশা, যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সংস্কার ও নাগরিক নিরাপত্তার মতো ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে ব্যবসা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ নতুন প্রজন্মের প্রার্থীরা আলোচনায় আসাটা স্বাভাবিক।

এ প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ বলেন, আমরা এমন নেতৃত্ব চাই যিনি নতুন প্রজন্মের ভাষা বোঝেন এবং নগরকে আধুনিকভাবে ভাবতে পারেন। রাকিব ভাইকে আমরা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে দেখছি। তিনি মেয়র পদে এলে নগরবাসী উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে নগরীর কোথাও কোথাও এক ভাই সংসদে, আরেক ভাই নগর ভবনে এমন আলোচনাও শোনা যাচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই আলোচনা অনুমান নির্ভর বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নগরবাসীর প্রত্যাশা, ব্যক্তি নয়, নগর উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নাগরিক সেবার অঙ্গীকারই এবারের নির্বাচনে মূল বিবেচ্য হওয়া উচিত। রাকিবুল ইসলাম রাকিব এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও, তার সম্ভাব্য অংশগ্রহণ নাসিকের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা