• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১৯ সেপ্টেম্বর সারাদেশে মশাল মিছিলের ডাক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রিপেইড  মিটার স্থাপনের কার্যক্রম অবিলম্বে বাতিল, গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আগের ডিজিটাল মিটার বহাল রাখার দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর সারাদেশে মশাল মিছিলের ডাক দিয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। একই সঙ্গে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কালিরবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় প্রিপেইড মিটার বাতিলের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এবং প্রতিটি ওয়ার্ডে নাগরিক অধিকার ফোরামের শক্তিশালী কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক শোষণ বাড়াচ্ছে। ভৌতিক ও অতিরিক্ত বিলের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। তাই অবিলম্বে এই বিতর্কিত মিটার স্থাপন বন্ধ করে পূর্বের ডিজিটাল মিটার বহাল রাখতে হবে। দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল সফল করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান।

এছাড়া সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা