• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল নাগরিকের সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সরকার সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শনিবার শালিখা উপজেলা চত্বরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মন্ত্রী বলেন, গত সাত মাসে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। নারীরা যেন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সে লক্ষ্যেই তাদের মূলধারায় নিয়ে আসার কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি নারী নির্যাতন, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ঘুষখোর ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সার, কৃষি ও অন্যান্য জাতীয় ইস্যুতে অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অপসংস্কৃতি রুখতে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল; প্রকৃত মেধা ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষার পরিবেশ পুনর্গঠন করা বর্তমান সরকারের অঙ্গীকার।

অনুষ্ঠানে মন্ত্রী ৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন এবং ৪০টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির হাতে বৃক্ষরোপণ কর্মসূচির গাছের চারা বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা