• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিওিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্দেশিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ কর্মশালায় উপজেলা ও ইউনিয়নের আওতায় রোডের কোর নেটওয়ার্ক চিহ্নিত ও যাচাই করা। সামাজিক অবস্থার ভিত্তিতে উন্নয়নের জন্য রাস্তাগুলোর অগ্রাধিকার তালিকা তৈরি করা। মাঠ পর্যায়ে সঠিক তথ্য ও মতামত সংগ্রহ করে ডাটাবেজ আপডেট করা। এছাড়াও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন গ্রামীণ কাঠামোর উন্নয়ন ও বিভিন্ন বিষয় তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় গ্রামীণ সড়কের উন্নয়ন, কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক অগ্রাধিকার নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত বলেন, টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনার জন্য কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে না বাণিজ্য সহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।
কর্মশালায় উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ইউপি সদস্য মাইনুদ্দিন, সাংবাদিক শহীদুল্লাহ রাসেল সহ অনেকেই বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, প্রকৌশলী অধিদপ্তর, স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা