• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এসপি মিজানুর রহমানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবিতে উত্তাল সর্বমহল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতির জন্য প্রশংসিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সরব হয়ে উঠেছে জেলার সর্বস্তরের মানুষ। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা বলছেন, ঘন ঘন জেলা পুলিশ প্রধানের পরিবর্তন আইনশৃঙ্খলার ধারাবাহিকতাকে ব্যাহত করছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাসে নারায়ণগঞ্জে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং তৎপরতা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন এসপি মিজানুর রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে কিশোর অপরাধ প্রতিরোধেও উদ্যোগ নেন তিনি।

এই প্রেক্ষাপটে তার বদলির খবর প্রকাশের পরপরই জেলাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘমেয়াদি অপরাধ নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়নের জন্য নেতৃত্বের স্থিতিশীলতা অপরিহার্য। বারবার শীর্ষ কর্মকর্তা বদল হলে চলমান অভিযান ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এসপি মিজানুর রহমানের সময়ে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তার গৃহীত পদক্ষেপগুলো এখনো পূর্ণ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় নেতৃত্ব পরিবর্তন হলে অর্জিত অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করাই সরকারি চাকরির নিয়ম। বদলির আদেশ আমি সানন্দে গ্রহণ করেছি। এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই।

তবে জেলাবাসীর একাংশ সতর্ক করে বলেছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার কথা বিবেচনা করে দ্রুত এই বদলি আদেশ পুনর্বিবেচনা না করা হলে তারা পরবর্তীতে শান্তিপূর্ণ কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবে।

বিশ্লেষকরা মনে করেন, নারায়ণগঞ্জের মতো শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলায় আইনশৃঙ্খলার ধারাবাহিকতা বজায় রাখা বিনিয়োগ ও জননিরাপত্তা উভয়ের জন্যই জরুরি। সে কারণে চলমান ইতিবাচক ধারা অব্যাহত রাখতে প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, জনদাবি ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনা করে সরকার এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহার করে তাকে নারায়ণগঞ্জেই বহাল রাখবে। এতে জেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের গতি অটুট থাকবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা