• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান

তদবির করে ভালো পোস্টিং পাওয়া যায় না, কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি মো. আলী হোসেন ফকির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পুলিশ সদস্যদের একটি অংশ ১৭ বছর ধরে বঞ্চিত থাকার দাবি করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ও তদবির করছেন, এতে বিরক্তি প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, তদবির করে ভালো কোনো জায়গায় পোস্টিং পাওয়া যায় না।

মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। একই সঙ্গে অনৈতিক লেনদেন থেকে পুলিশ সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না।

এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস মিলনায়তনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সভায় বক্তব্য দেন।
সভায় তদবিরের বিষয়ে আইজিপির বক্তব্য প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, তদবির করে কোনো পদ বা দায়িত্ব পেলেও সেখানে সক্ষমতা প্রমাণ করতে না পারলে শেষ পর্যন্ত তদবিরকারীরাই বিব্রত হন। তাই তদবিরের পরিবর্তে নিজেদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে উপযুক্ত স্থানে দায়িত্ব পাওয়ার জন্য কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানোর বিষয়টিও সভায় উঠে আসে। পুলিশের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ শ্রেণি অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেন, এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৫ আগস্টের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। জনগণ একদিকে যেমন জনবান্ধব ও শক্তিশালী পুলিশ চায়, অন্যদিকে পুলিশকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দেখতে চায় না। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে, এমন বার্তাই দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি সঠিক তদারকি নিশ্চিত করতে হবে। এতে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হবেন।

হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, কোথাও অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে।

থানার পাশে ঝোপঝাড়, পুকুরে অস্ত্র উদ্ধারের নির্দেশ
২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ এখনো উদ্ধার হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব অস্ত্র ও গোলাবারুদ পুরোপুরি উদ্ধার না হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে শুধু নিয়মিত অভিযান নয়, থানাগুলোর আশপাশের সম্ভাব্য স্থানগুলোতেও বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে থানার আশপাশের ঝোপঝাড়, পুকুরসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বা ফেলে দেওয়া অস্ত্র-গোলাবারুদ রয়েছে কি না, সেগুলো ভালোভাবে খুঁজে দেখতে হবে।

কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ অপরাধে গ্রেপ্তারের নির্দেশ
ঢাকায় কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে। এসব গ্রুপের সদস্যরা দিনেদুপুরে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে বলেছেন কমিশনার। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও বলা হয়।

সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা ইউনিটগুলোকে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ, তাদের চলাফেরা ও অপরাধ কর্মকাণ্ডের ধরন পর্যবেক্ষণ এবং অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশিদের নিরাপত্তা
রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন আইজিপি।

তিনি বলেন, মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং ও তদারকি বাড়াতে হবে। রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দল-মত নির্বিশেষে পুলিশকে আইন ও জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা