• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্জিত সাফল্য বজায় রাখতে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সির হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলার ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ। অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ অভিজ্ঞ মহল ও স্থানীয়রা।

​বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
​ঘন ঘন বদলিতে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি।
​নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ একটি বিশেষ ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন জেলা। প্রায় এক কোটি মানুষের বসবাস এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ব্যবসায়ীর যাতায়াতের কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থাপনা অত্যন্ত জটিল।
​অথচ এই গুরুত্বপূর্ণ জেলায় ঘন ঘন পুলিশ সুপার বদলির ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় চরম অস্থিরতা ও ধারাবাহিকতার ডিগ্ন সৃষ্টি হচ্ছে।
​
উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া তৎকালীন পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে তিন মাসের মাথায় বদলি করা হয়েছিল। এরপর দায়িত্ব নেন মো. মিজানুর রহমান মুন্সি। এখন আবারও বছর না ঘুরতেই একজন আদর্শবান পুলিশ সুপারকে মাত্র কয়েক মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করা হয়েছে, যা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি হাতে নেওয়া জনস্বার্থে পরিকল্পনা বাস্তবায়নের পরিপন্থী।
​
​স্থানীয় নেতৃবৃন্দের মতে, নারায়ণগঞ্জের মতো বৃহৎ ও অপরাধপ্রবণ জেলায় চাহিদার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। তা সত্ত্বেও এসপি মো. মিজানুর রহমান মুন্সি নিজের পেশাদারিত্ব, দূরদর্শিতা ও সততার মাধ্যমে স্বল্প সময়েই অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন।
​নারায়ণগঞ্জের জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বুঝতে একজন নতুন কর্মকর্তার অন্তত তিন থেকে চার মাস সময় লেগে যায়। এই সময়ে তাকে বদলি করে দিলে তার নেওয়া জনকল্যাণমুখী ও অপরাধবিরোধী কোনো উদ্যোগই চূড়ান্ত রূপ পায় না।

​প্রধানমন্ত্রীর কাছে ​জেলাবাসীর জোরালো দাবি, নারায়ণগঞ্জে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং গৃহীত উন্নয়নমূলক ও নিরাপত্তামূলক কার্যক্রম সফল করতে কোনো পুলিশ সুপারকে অন্তত দুই বছর মেয়াদ দেওয়া অত্যন্ত জরুরি।
​অতএব, নারায়ণগঞ্জের সার্বিক শান্তিশৃঙ্খলা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কোটি মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ ও সুদৃষ্টি কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলার সর্ব মহল।
​জনস্বার্থে এসপি মো. মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক।
​তাকে নারায়ণগঞ্জেই বহাল রেখে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া হোক।এটা নারায়ণগঞ্জ জেলাবাসীর বৃহৎ স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতা চলমান রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ।
​
আশা করি, জেলাবাসীর এই ন্যায্য দাবি মাননীয় প্রধানমন্ত্রী রাখবেন বলে মন্তব্য করেছেন সচেতন ও অভিজ্ঞ মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা