• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সোমবার তিনি সদর উপজেলার আওতাধীন ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা পরিদর্শন করেন এবং মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। পরে তিনি তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনির হোসেন সরদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হোসেন রবিন এবং ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের ভোগান্তি লাঘবে রাস্তাঘাটের উন্নয়ন কাজ তদারকি করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ যেন শিক্ষা ও অবকাঠামো থেকে বঞ্চিত না হয় সেজন্য মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা