• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নাসিকের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা। বৃহস্পতিবার দুপুরে শিশুকল্যাণ স্কুলে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে আশা বলেন, শিশুকল্যাণ স্কুলটির নতুন ভবন নির্মাণ, জাতীয়করণ, জমির সমস্যা সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, খেলার মাঠ উন্নয়ন, বাউন্ডারী দেয়াল নির্মাণসহ যা যা প্রয়োজন সেটা করা হবে। স্কুলটিতে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ১৭০ জন শিশু যাতে হাইস্কুলে ভর্তি হতে পারে। তারা যাতে ঝরে না যায় এজন্যও পদক্ষেপ নেয়া হবে। তিনি সমাজের বিত্তবান ও সমাজপতিদের স্কুলটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম। পরে অত্র পঞ্চায়েতের সদ্য প্রয়াত সভাপতি মরহুম হারুন অর রশিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়। এরপর আমন্ত্রিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ক্রীড়া সম্পাদক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আসলাম মিয়া এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক। সভায় সভাপতিত্ব করেন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আসলাম মিয়া।
বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহসভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ফারুক আহাম্মদ রিপন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, কালিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লতিফুর রহমান, শিশুকল্যাণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলিসা বেগম, শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা