• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী  নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আজ ৩০-৭-২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে আগমন করেন।

সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তার সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা অনুযায়ী জেলার সকল দপ্তর আরও গতিশীলভাবে কাজ করবে।

সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম দিন ব্যাপী  পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এই সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা