• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বায়ু দূষণ ও পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় বোধবার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা, র‍্যাব এবং পুলিশের একটি টিম।

অভিযানকালে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে নাস ফিনিশিং ডাইং কোম্পানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২ এর সুস্পষ্ট লঙ্ঘন পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, শিল্প কারখানার কারণে নারায়ণগঞ্জের বায়ু ও পানিদূষণ দীর্ঘদিনের সমস্যা। সরকারের নির্দেশনা অনুযায়ী দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, ফতুল্লা ও আশপাশের এলাকায় আরও কয়েকটি ডাইং কারখানা প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা বিধি না মানলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ডাইং কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধের অভিযোগ করে আসছিলেন। আজকের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানে এলাকাবাসী জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নদী ও বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা