• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কলেজের আজীবন দাতা সদস্য আইয়ুব আলী মোল্লা, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন তপদার, প্রভাষক মঞ্জুরুল আহমেদ, রহমত উল্যাহ, আব্দুল আজিজ, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন এবং দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু কুমার মণ্ডল, বিদায়ী পরীক্ষার্থী মোহনা ও ফারজানা তাবাছ্ছুম ইতি। কলেজ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি মুন্সী মিরাজ।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর কলেজ থেকে মোট ৯৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫০ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৪৩ জন।
অনুষ্ঠানের ধর্মীয় পর্বে মিলাদ পরিচালনা করেন মুদাফর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাইজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন- দশানী মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ সরকার।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা