• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিংয়ে মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি : ডিসি ফরিদা খানম হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে : জিয়াউর রহমান জিয়া অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো:রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা মফিজুর রহমান সোহেল

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে চরম দুর্ভোগে এলাকাবাসী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বাবুরাইল খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলে প্রশংসায় ভাসেন নাসিক প্রশাসক এ খাল পরিস্কারের দায়িত্ব নাসিক ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর বিভা হাসান পালন করলেও খাল থেকে তোলা ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত ১০ দিনেরও বেশি সময় ধরে খালের পচা বর্জ্য মূল সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে একদিকে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে ব্যাহত হচ্ছে হাটাচলা।


বাবুরাইল খালের পাশ ঘেঁষে যাওয়া পিচঢালা সড়কের পাশে মানুষের হাটার একটি বড় অংশ দখল করে আছে খালের পচা কাদা ও প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। খাল পরিষ্কারের কাজ শেষ হলেও, এই ময়লাগুলো ট্রাকে করে নির্দিষ্ট ডাম্পিং জোনে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
​বিগত ১০ দিন ধরে এই পচা বর্জ্য রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে তীব্র দুর্গন্ধের সৃষ্টি করছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের স্তূপের কারণে ওয়াকওয়েটি সংকুচিত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের এমন উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে পুরো এলাকাবাসীর মধ্যে।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই ময়লা সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা