• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মতলব উত্তরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মতলব উত্তর উপজেলাবাসীর জন্য ভূমি–সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ২০২৬’। ১৯ মে, মঙ্গলবার, ভূমি সেবা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এক ছাদের নিচে ভূমি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সরাসরি গ্রহণের সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ এবং ওটারচর উচ্চ বিদ্যালয়–এর প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসান।

এ সময় ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহনপুর ইউনিয়নের ওসমান গনি বাবলু, আমিরাবাদ ইউনিয়নের তানজিল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ইদ্রিস আলী, পাঠানবাজার ইউনিয়নের জসিম উদ্দিন পাটোয়ারী, ছেংগারচর পৌরসভার হুমায়ূন কবির, কামরুল জামান এবং সুজাতপুর ও কালিপুর ইউনিয়নের মোমেন হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা দূর করা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার লক্ষ্যে এ ধরনের মেলার আয়োজন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। মেলায় নাগরিকরা খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহ, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ ও তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন।

অনেক সেবাগ্রহীতা দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে আগতদের কাগজপত্র যাচাই করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ এ মেলায় অংশ নিয়ে উপকৃত হচ্ছেন বলে জানান।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়জুড়ে মেলা চলবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত সেবা প্রদান করা হবে। উপজেলার সকল নাগরিককে এই সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় ভূমি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা