• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

মতলব দক্ষিণে জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারকে বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলায় জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারকে বহিষ্কৃত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৭ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ২৯ (৩) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদনের পাশাপাশি বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।

এর আগে, গত শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যুব ও সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এ ছাড়া জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগদানের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধান বলেন, “আমি আগে কোনো রাজনৈতিক দলে ছিলাম না। আল্লাহর আইন এবং কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ ও রাষ্ট্র পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। নিজের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর বিধান মেনে চলতে চাই।”

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধান বিগত ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই দলবদল এবং ফলশ্রুতিতে বীর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বহিষ্কারের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা