• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে, ২০২৬ খ্রি.) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ রায়হান কবির। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যেকোনো সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা