দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে ঐতিহাসিক চাঁদপুর সফরে আসছেন গণমানুষের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর, আনন্দঘন ও উচ্ছ্বসিত পরিবেশ। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আয়োজন ও প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর এ সফরে চাঁদপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ঘোষণা জেলাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
এ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্ৰামের কৃতি সন্তান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও মুন্সী আজিম উদ্দিন ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন এক শুভেচ্ছা বার্তায় বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন শুধু একটি রাজনৈতিক সফর নয়, এটি চাঁদপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের কল্যাণে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। আমি চাঁদপুরবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, চাঁদপুরের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। তাঁর আগমনে জেলার সর্বস্তরের মানুষ নতুন উদ্দীপনা ও আশাবাদে উজ্জীবিত হয়েছে।
আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সফল সফর কামনা করেন এবং চাঁদপুরবাসীকে ঐতিহাসিক এ আয়োজন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান।