• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী উজ্জ্বল ফরাজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল ইসলাম জমাদারের শুভেচ্ছা পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুধবার, ১৩ মে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, হঠাৎ করে বাস ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রী ও শ্রমজীবী মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তারা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

এর আগে গত ১২ মে নেতৃবৃন্দ এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া হবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়েছি। সংশ্লিষ্ট দপ্তর ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ যাত্রীদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা