পুলিশ সুপারের কার্যালয় চত্বর এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
বুধবার, ৬ মে ২০২৬ সকাল ১১টায় পুলিশ সুপার এসব গাছের চারা রোপণ করেন। এসময় তিনি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং সকলকে গাছ রোপণে উৎসাহিত করেন।
পুলিশ সুপার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। পুলিশের প্রতিটি স্থাপনায় আমরা সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখবো।”
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।