• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ রিজার্ভ আরও বাড়ল বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

গোয়েন্দা সংস্থার তথ্যে মতলবে অভিযান, ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ডিজেল ও প্লাস্টিক দানা মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা এবং ৫ লাখাধিক টাকার পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) রাত ১২টা ০৫ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই-এর একটি সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় যৌথভাবে অংশগ্রহণ করে। ৫

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে অবৈধভাবে মজুদ রাখা ৯০০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা শনাক্ত করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া প্রায় ৫ লাখ টাকার সমপরিমাণ ৩৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা মনে করছেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, প্লাস্টিক দানা মজুদের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন এবং শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা