• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১১২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোঃ সাইফুদ্দিন তরুনদের উদ্যেশ্যে বলেছেন, যুব সমাজের ক্ষমতায়ন অবশ্যই হতে হবে, যাতে তারা তাদের অধিকার আদায় ও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। এটা দেশের এবং মানবতার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। যুব জনগোষ্ঠীকে অবশ্যই কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তাহলে তারা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। আজকের এই যুবসমাজই আগামী দিনে এদেশের কর্ণধার হবেন। তিনি ঢাকা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও তিনি যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

যুব ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব ও গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর গ্লোবাল সেক্রেটারি জেনারেল এম্বাসেডর সোহাগ মহাজনের সভাপতিত্বে। ৩ মে রোববার দুপুরে স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাদের নিয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

পরবর্তীতে যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বক্তব্য তুলে ধরেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন, ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার সহ অন্যান্য।

উৎফুল্ল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন টাউন ফেডারেশনের সভাপতি মায়ানূর আহমেদ মায়া, ন্যাচারাল ইয়ুথ অর্গানাইজেশন সভাপতি পায়েল আক্তার নুপুর, পুরান ঢাকা আদীবাসী ফোরামের সভাপতি হোসাইন মোহাম্মদ ইমতিয়াজ, ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শেফ হালিমা খাতুন, স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তা ফয়সাল রায়হান, মেকআপ আর্টিস্ট সুমাইয়া ইসলাম সুমি, নারী উদ্যোক্তা হামিদা রহমান, নারী উদ্যোক্তা দিলরুবা আক্তার লিপি, মেকআপ আর্টিস্ট সামিয়া রহমান, মেকআপ আর্টিস্ট মুনা আহমেদ, নারী উদ্যোক্তা কেয়া ইসলাম, স্বেচ্ছাসেবক দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, মেকআপ আর্টিস্ট শারমিন আক্তার, রেশমা আক্তার পুতুল, নুসরাত, পপি ইসলাম, রোজিনা, ইভা, আশরাফুল ইসলাম সোহেল, সাবরিনা মারিকা, রেহেনা আক্তার হেনা, রওশন আরা সুমি, আফসানা শিফা, আয়শা মনি, আকলিমা আক্তার আঁখি, নিতু, তানিয়া সুলতানা, মিম সানজানা, সুবর্না সিরাজ, সুরাইয়া আক্তার, লাবনী আক্তার, রিতা, লিজা, ডলি, আমেনা ববি, নূর নাহার, কন্ঠ শিল্পী রোকসানা পিংকি সহ অন্যান্য সংগঠক, স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা