• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বন্দরের মাহফিল আয়োজনের সিদ্ধান্ত : ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্থানীয় আলেম-ওলামাদের একাংশের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিচ্ছেন ইসলামি আলোচক ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাদের এক জরুরি বৈঠকের পর মাহফিল আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। আজ সোমবার রাতেই বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামাদের একটি অংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা সকল পক্ষের সাথে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। সকলের মতামতের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছি। ধর্মীয় অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের লক্ষ্য। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা সাংবাদিকদের বলেন, গত ১৭ বছর আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে সবাই মাহফিলটি সুন্দরভাবে আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।

এর আগে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা।

আয়োজক সূত্রে জানা গেছে, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খানের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা