• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর, ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আবুল বাসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. আবুল কালাম বলেন, দেশকে গড়তে শুধু যুবসমাজই নয়, সবাইকে ভূমিকা রাখতে হবে। কর্মমুখী ও স্বাবলম্বী জনশক্তি বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধ করে তুলতে হবে। এজন্য টেকনোলজি ও ভাষাগত প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমাদের মাঝে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দক্ষতা থাকলে আপনি সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। বেকার, কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল যুব উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা