• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পেপার মিলে চাঁদা দাবি, কারখানার গেটে লাথি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবি, কারখানার গেটে লাথি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাবিবুর রহমান ওরফে জিপু খান এর বিরুদ্ধে।

ভুক্তভোগী দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং ‘শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড’ (ফারাজ পেপার মিল)-এর মালিক মাসুম শেখ।

অভিযুক্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে জিপু খান (৩৫)। তিনি বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মালেক মিয়ার ছেলে।

কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহর অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় অবস্থিত ফারাজ পেপার মিলে এ ঘটনা ঘটে। ওইদিন জিপু খান ফোন করে জানান তিনি পণ্য নিয়ে এসেছেন এবং কারখানার গেটে দেখা করতে চান। গেটে গেলে জিপু খান তাকে হুমকি দিয়ে জানতে চান, কার অনুমতি নিয়ে সেখানে কারখানা পরিচালনা করা হচ্ছে। ব্যবসা চালিয়ে যেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলেও দাবি করেন তিনি।

পরিস্থিতি বেগতিক দেখে সাইফুল্লাহ কারখানার ভেতরে চলে যান। এরপর অভিযুক্ত ব্যক্তি গেটে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কারখানার গেটে লাথি মারেন। এমনকি কারখানায় কাঁচামাল নিয়ে আসা ট্রাকচালকদেরও হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে কারখানায় কাঁচামালবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না, যার ফলে কারখানাটির উৎপাদন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ ঘটনায় কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ বন্দর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরবর্তীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। যারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা