• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা ডিসি রায়হান কবির প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের

কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রয়াত কবি, সাংবাদিক ও সংগঠক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো আবেগঘন স্মরণসভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত প্রিন্সের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার লেখা কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাব্যছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহীম, কবি-সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, ডা. গাজী খায়রুজ্জামান, কবি ও শিক্ষক কামাল সিদ্দিক, আনন্দধাম সংগঠনের চেয়ারম্যান হাসিনা রহমান শিমু, জাদুশিল্পী কবির প্রধান, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল, কবি রঞ্জিত মোদক ও সাংবাদিক আবুল হোসেনসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

স্মরণসভায় বক্তারা বলেন, কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স তার স্বল্প জীবনে শত শত সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ অর্জন করেছিলেন। যা এখন অযত্নে নষ্ট হওয়ার পথে। তাই তার স্মৃতি ধরে রাখতে পরিবারের কাছে একটি সংরক্ষিত কক্ষ বা প্রিন্স কর্নার গড়ে তোলার জোর দাবি জানান বক্তারা, যেখানে তার অর্জিত সম্মাননাগুলো সাজিয়ে রাখা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বক্তাদের এই আবেদনে পরিবারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে এবং একটি কক্ষ দেওয়ার সম্মতি প্রকাশ করেছেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিন্স ছিল একাধারে কবি, সাংবাদিক ও সংগঠক। তার অকাল প্রয়াণে নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

প্রধান আলোচক ড. ফজলুল হক রুমন রেজা বলেন, এনামুল হক প্রিন্স ছিলেন তারুণ্যের প্রতীক। একজন প্রিন্স চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া কর্ম আমাদের পথ দেখাবে।

অনুষ্ঠান শেষে বক্তারা প্রয়াত প্রিন্সের নামে স্মৃতি পদক ও সাহিত্য পুরস্কার চালুর দাবি জানান এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা