• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত,দৃষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতাই প্রধান হাতিয়ার : সিভিল সার্জন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং-এর সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. ইসরাত জাহান শীলা, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. ফরিদ-উজ-জামান ও মো. খুশিমুদ্দিন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক (যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি) মো. শামীম আল মামুন খাঁন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (যক্ষ্মা ও কুষ্ঠ) মো. শহীদুল্লাহ ও মো. আব্দুল হাকিমসহ ব্র্যাকের অন্যান্য কর্মীগণ।

সভায় সভাপতির বক্তব্যে ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, দৃষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতাই প্রধান হাতিয়ার। নিয়মিত চোখ পরীক্ষা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শিশুদের চোখের যত্ন এবং সময়মতো চিকিৎসা নিলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশ্ব দৃষ্টি দিবসের লক্ষ্য হলো চোখের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা