• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ফতুল্লার নরসিংহপুরে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নিজে উপস্থিত থেকে এই অভিযানের নেতৃত্ব দেন।

গতকাল সোমবার ফতুল্লা মডেল থানাধীন কুখ্যাত মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক একটি পরিবার নয়, একটি সমাজকে ধ্বংস করে দেয়। এই নরসিংহপুরের মতো স্পটগুলোতে আমরা নিয়মিত অভিযান চালাব।

তিনি আরও বলেন, আজ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা ভিকটিমও, অপরাধীও। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনর্বাসনের চেষ্টা করব। কিন্তু যারা মাদক ব্যবসায়ী, তাদের জন্য কোনো ছাড় নেই। সানীর মতো যারা মাদক ব্যবসা করে তরুণ সমাজকে ধ্বংস করছে, তাদের শিকড় উপড়ে ফেলা হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদক নির্মূলের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা