• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

মাদক ডিলার থেকে গডফাদার—কাউকেই ছাড় নয়: এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত খুচরা বিক্রেতা থেকে শুরু করে বড় ডিলার ও নেপথ্যের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, শুধু মাদকসেবী কিংবা রাস্তার পাশের খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেই মাদক ব্যবসার মূল উৎস বন্ধ হবে না। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত সব স্তরের ডিলার, পরিবহনকারী, অর্থের জোগানদাতা ও নেপথ্যের পৃষ্ঠপোষকদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা না করা পর্যন্ত আমাদের অভিযান থেমে থাকবে না। কারও রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা করা হবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক সমাজে সকল অপরাধের মূল। মাদক সেবক ও ব্যবসায়ীরা নানা অপকর্মের কেন্দ্র, তাই মাদকে কোন ছাড় নয়।

এসপি জানান, জেলার প্রতিটি থানার মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করে দৃশ্যমান পুলিশি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চল, বাসস্ট্যান্ড, নদীপথ ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সঙ্গে মাদক ব্যবসার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আপনারা তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে। আমরা ব্যবস্থা নেব।

এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসপি হাবিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েক দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি শত শত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এ কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিকরা। তাদের মতে, মাদক নির্মূলে বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি ধারাবাহিক ও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা