• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জকে দেশের অন্যতম শান্তিপূর্ণ জেলা বানানোর লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত চলবে : এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে গেছে জেলা পুলিশ। নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নগরীর জিমখানা ও ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে জেলার সাতটি থানায় সমন্বিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ঋষিপাড়া এলাকায় অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার।

অভিযানকালে তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ সুপার জানান, এরই ধারাবাহিকতায় রোববার জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লায় ৩১ জন, সোনারগাঁয়ে ৫ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, বন্দরে ১১ জন, আড়াইহাজারে ৫ জন এবং রূপগঞ্জে ১৮ জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন,
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এটিকে একটি শান্তিপূর্ণ মডেল জেলায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নারায়ণগঞ্জকে বাংলাদেশের রোডমডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে আমরা এ লক্ষ্য অর্জনে সক্ষম হব।

দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সুপারের ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী। সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে জেলা একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ উপহার পাবে।

এ প্রসঙ্গে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন,
নতুন পুলিশ সুপারের কার্যক্রমে আমরা আশাবাদী। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট নিরসনে এখন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি পারবেন নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ মডেল জেলা হিসেবে গড়ে তুলতে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার হাবিবুর রহমান মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা