• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

চান্দগাঁও ভূমি অফিসে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, “হয়রানি নয়, সেবাই মূল লক্ষ্য” — ডিসি জাহিদুল ইসলাম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সাধারণ মানুষের ভূমিসেবা সহজ ও হয়রানিমুক্ত করতে চট্টগ্রামের চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার সকালে অফিসে পৌঁছে তিনি রেকর্ডরুম, অন্যান্য শাখা ও সেবা কাউন্টার ঘুরে দেখেন। এ সময় উপস্থিত সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাছ থেকে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নিজ হাতে কয়েকজন সেবাপ্রার্থীর হাতে খতিয়ান তুলে দেন। তিনি বলেন, ভূমি অফিস নিয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা দীর্ঘদিন ধরে রয়েছে, তা দূর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক হতে হবে।

রাষ্ট্রের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। জনগণ যাতে কোনো রকম দালাল বা হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য, বলেন ডিসি।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও নির্দেশনা দেন: সেবার সময়সীমা কমিয়ে এনে খুব দ্রুত তাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য। অনলাইন ও ম্যানুয়াল প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানো এবং সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ করা।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাখাওয়াত জামিল সৈকত, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. আল আমিন হোসেনসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন ভূমি অফিসে সেবা বিলম্ব ও অনিয়মের অভিযোগ উঠছিল। জেলা প্রশাসকের এই পরিদর্শনকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী দিনগুলোতে জেলার সব সার্কেল ভূমি অফিসে এ ধরনের আকস্মিক তদারকি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা