• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে – এড. সাখাওয়াত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দির মডেল মন্দির হিসেবে তৈরি করে দেয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা একটা ধর্মীয় বিষয়। সেখানে একটি ধর্মীয় স্থাপত্য তৈরি হবে। মন্দির কমিটি যেভাবে পরিচালনা করবে সেভাবেই হবে। আমরা শুধুমাত্র তাদের মন্দিরটি তৈরি করে দিবো; এর পরিচালনা, তদারকি সকল কিছু মন্দির কমিটির তত্বাবধানে থাকবে। এছাড়াও মন্দিরের পূর্বের নাম যেটা ছিলো সেটাই থাকবে। মন্দির নির্মানের জন্য যে নকশা তারা দিবেন সেভাবেই তৈরি করে দেয়া হবে। আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য যে চেষ্টা করছেন সেটার নজির হিসেবে আমরা এই ধর্মীয় উপাসনালয় তুলে ধরতে চাই। আমরা চাই হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা যেন নির্বিঘ্ন তাদের ধর্ম চর্চা করতে পারেন। বাংলাদেশে এটা একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। এই কাজ করার ক্ষেত্রে আমাদের চাইতে আপনাদের সহযোগিতা বেশী দরকার। ধর্মীয় উপাসনালয়টি আমরা করে দিবো সকল কিছু আপনারা স্বাধীনভাবে করবেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল বলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক ধন্যবাদ। তিনি সরকার ও নাসিক এর পক্ষ থেকে আমাদের যে চাওয়া সেটা পূরণ করে দিবেন। সিটি কর্পোরেশন এই মন্দির তৈরি করে নারায়ণগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গৌড় নিতাই জিউড় বিগ্রহ মন্দির কমিটির উপদেষ্টা সদস্য মানস দাস, সভাপতি সৌমিক কর্মকার, মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক কানাই সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা, শংকর কুমার সাহা, জয় কে রায় চৌধুরী বাপ্পি, সহ-সভাপতি দেবব্রত সরকার পাপ্পু, কোষাধ্যক্ষ অশোক কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা