নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান রবিবার (১ নভেম্বর, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়ার সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দাবাড়ুদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মস্তিষ্কের ব্যায়াম। দাবা খেলার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে ধৈর্য, মনোযোগ ও কৌশলগত চিন্তার বিকাশ ঘটে। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে ইনডোর গেমস হিসেবে দাবার প্রসার ঘটাতে হবে। জেলা প্রশাসন সবসময় ক্রীড়া ও মেধাভিত্তিক এ ধরনের আয়োজনের পাশে থাকবে।
তিনি আরও বলেন, জেলার দাবা খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা দাবা সমিতির কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।