• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি গ্ৰামের বিশিষ্ট ফল ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৯ জুন) দুপুরে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে গোপাল কান্দি গ্ৰামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্ৰামের সেলিনা বেগম ডিসি, এসপি ও বিভিন্ন দপ্তরে আলহাজ্ব মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট। মিজানুর রহমানের সম্মানহানীর উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে হাজি মিজানুর রহমানের সাথে সেলিনা বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

বক্তারা আরো বলেন, হাজী মিজানুর রহমান একজন ইমপোর্ট ফল ব্যবসায়ী, তিনি গোপালকান্দি গ্ৰামের কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়, মসজিদে উন্নয়ন কাজ‌ নিজ‌‌ অর্থায়নে করে দিচ্ছে। গরীব অসহায় দের আর্থিক সহযোগিতা করে‌ আসছে। বিবাহ যোগ্য পাত্রীদের বিবাহের খরচ প্রদান’সহ গ্ৰাম উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন। সমাজ উন্নয়নে হাজি মিজানুর রহমানের অবদান অনস্বীকার্য।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ মোল্লা, ইউপি সদস্য মনির মেম্বার, শাহানুর হাসান শুভ্র, শাহজালাল প্রধান, জসিম বেপারী, শেফালী বেগম, রওশনারা বেগম, কারী আব্দুল বারেক‌, হবিউল্লাহ প্রধান, নাসির বেপারী, নান্নু বেপারী, মোস্তফা খান, হান্নান সরকার, মনির হোসেন মাস্টার, মন্নান সরকার, জজ মিয়া, টিপু বেপারী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা