• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা দিতে শিক্ষা ও থেরাপি সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

সোমবার ফতুল্লাস্থ কিডস ক্যাম্পাস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের বিকাশে সহায়ক আরও নানা উপকরণ।

সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। অভিভাবকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

ইউএনও বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের শিক্ষা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাব।”

উপজেলা প্রশাসন জানায়, এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা