• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির ৪ পদেই অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ। বিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. বেল্লাল হোসেন। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হালিমা খাতুন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৫৮ দশমিক ৯৮ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৪৬টি।

ঘোষিত ফলাফলে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ এস এম আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীক নিয়ে তানভীর আলম পান ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে মো. শফিউদ্দিন পান ৮০ ভোট।

নারী অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে ফাহমিদা আক্তার পান ৮ ভোট এবং আম প্রতীক নিয়ে শারমীন আক্তার পান ৭৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা