• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

না’গঞ্জ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: মাশুকুল ইসলাম রাজিব

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এ-ই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬।

শনিবার (২৭ জুন) বিকাল ৩টায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ সালের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ইংলিশ শিক্ষক জোহরা বীনতে আবেদীন ও ও-ই কলেজের ইন্সট্রাক্টর পদার্থ বিভাগের শিক্ষক মিনহাজুল ইসলাম ভূঁইয়া’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ও-ই প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর জেবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন- সামনে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার আওতায় নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন করা হবে। আমি চাই, নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের সেরা কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে আরও বলেন- শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, নীতি বোধ, আদর্শ বোধ এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি তারা কতটা সচেতন ও অনুগত, তা পর্যবেক্ষণ ও সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পাশাপাশী শিক্ষকদের উপরও বর্তায়।

অনুষ্ঠানের সভাপতি ও-ই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন- শুধু লেখা-পড়াই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক উৎকর্ষ এবং নৈতিক চরিত্র গড়ে তোলার লক্ষ্যে, আমরা প্রতিবছর এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

তিনি আরও বলেন- শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তা-ই প্রত্যেক মানুষকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উপার্জনের সক্ষমতা গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে ক্রীয়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা