• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ নাসিকের বাজেট আসছে প্রায় ১ হাজার কোটি টাকা:পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় বিশেষ অগ্রাধিকার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর “টাউন হল মিটিং”: মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি: প্রথম ধাপে শিক্ষার্থীদের বৃক্ষ বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপ শুরু করেছে রাজধানীর মিরপুর বন্ধুসভা। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

২৫ জুন, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মিরপুর বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিতে হবে।

মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগাবে এবং তার যত্ন নেবে—এই প্রত্যাশা থেকেই আমাদের এ উদ্যোগ।”

কর্মসূচির সমন্বয়ক তানিয়া হক বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

মিরপুর বন্ধুসভার সদস্যরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় পরিচালিত হবে। প্রথম ধাপে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হলেও পরবর্তী সময়ে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ এবং পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হবে।

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গাছ লাগানোর পাশাপাশি তারা নিয়মিত পরিচর্যা করবেন এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবেন।

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মিরপুর বন্ধুসভার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা