• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কাব’ হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাব স্কাউট অবন্তিকা দত্ত। তার এই কৃতিত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।

অবন্তিকা দত্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত কাব স্কাউট। জাতীয় পর্যায়ে সেরা হওয়ার সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাকে সংবর্ধনা জানান।

উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অবন্তিকা দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এস এম ফয়েজ উদ্দিন। এ সময় তার হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা শাখার কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সাইফ উদ্দিন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুরাইয়া আশরাফীসহ উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।

শ্রেষ্ঠ কাব স্কাউট অবন্তিকা দত্তকে অভিনন্দন জানিয়ে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, অবন্তিকা শুধু নিজ বিদ্যালয় বা উপজেলার গর্ব নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছে। স্কাউটিংয়ের শপথ ও আদর্শ ধারণ করে সে যে সাফল্য দেখিয়েছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

তিনি অবন্তিকার শিক্ষা জীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একইসঙ্গে বলেন, এবারের মতো প্রতি বছর যেন নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে জাতীয় পর্যায়ে কাব-স্কাউটরা সাফল্য বয়ে আনে, সেজন্য উপজেলা স্কাউট নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ও পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছি।

অবন্তিকা দত্ত সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, স্কাউটিং আমাকে শিখিয়েছে সেবা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। আমি আমার শিক্ষক, অভিভাবক ও স্কাউট নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা