• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ডেমরা-নারায়ণগঞ্জ-ঢাকা-ডিএনডি খালের পাশে গড়ে ওঠা অবৈধ কলকারখানার বর্জ্যে সৃষ্ট দূষণ রোধে করণীয় নির্ধারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বোধবার ২৪-৬-২৬ ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডিএনডি খাল নারায়ণগঞ্জের প্রাণ। এই খালের পানি দূষিত হলে পুরো অঞ্চলের পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। খালের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য সরাসরি খালে ফেলা পরিবেশের জন্য চরম ক্ষতিকর।

তিনি সংশ্লিষ্ট কলকারখানা মালিকদের দ্রুত বর্জ্য শোধনাগার-ইটিপি স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন সভা সঞ্চালনায় বলেন, দূষণ রোধ কেবল প্রশাসনের একার কাজ নয়। শিল্প মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।

সভায় পরিবেশ অধিদপ্তর, শিল্প পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও কলকারখানা মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ডিএনডি খাল রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী-খাল দূষণমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা