নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাসুমা আক্তার।
আসন্ন মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী মাসুমা আক্তার জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে এগিয়ে চলেছেন। তিনি নির্বাচিত হলে নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাসুমা আক্তার বলেন, আমি মানুষের পাশে থেকে সেবা করতে চাই। বিশেষ করে নারীর অধিকার নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। জনগণের প্রতিনিধি হিসেবে সকল বিষয়ে জনসেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
মাসুমা আক্তার এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, অসহায় মানুষকে সহযোগিতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজের উদ্যোগের কারণে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বলে স্থানীয়দের অভিমত।
পরিশেষে মাসুমা আক্তার বলেন, আসুন আমরা সবাই মিলে গড়ি একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ গজরা ইউনিয়ন। আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনসেবার সুযোগ দিন।