• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

“যুক্তির সমীরণে, প্রাচ্যের ডান্ডি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব’ এর সেমিফাইনাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা যুক্তির লড়াইয়ে অংশ নেয়। রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ওঠা প্রতিষ্ঠানগুলো আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে ফাইনালে মুখোমুখি হবে।

প্রাথমিক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০ নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪ নং কুতুব আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিভাগের ফাইনালে লড়বে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।

৮ দিনব্যাপী এই বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস’। আয়োজকরা জানান, ক্ষুদে বিতার্কিকদের যুক্তির চর্চার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ার ধারণা ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

বিতর্ক উৎসব উপলক্ষে এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাসের বার্তা তাদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে পড়বে।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিফাইনাল পর্বে ছিল তুমুল যুক্তিতর্ক। ফাইনাল ঘিরে ইতোমধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা