• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জনপ্রিয় ও বিশিষ্ট সাংবাদিক, ‘আমাদের সকলের প্রিয় নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন মা’কে হারালেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংকটময় সেই সময়ে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তানভীর হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, “মাত্র ৩০ ঘণ্টা আগেও তার মা হাসপাতালের কেবিনে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।”

মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তানভীর হোসেন আরও লিখেছিলেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মতো থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না।”

তার এই হৃদয়স্পর্শী আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সহকর্মী সাংবাদিক, বন্ধু, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মায়ের সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানান।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ শোক প্রকাশ করেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ শোকবার্তায় বলেন, “সহকর্মী ভাই তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করুন। আমীন।”

একজন সন্তানের জীবনে মায়ের স্থান যে কতটা গভীর, তানভীর হোসেনের আবেগঘন কথাগুলো সেই সত্যকেই নতুন করে মনে করিয়ে দিয়েছে। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী করেন—এমনটাই প্রার্থনা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা