• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় ভিক্টোরিয়া এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল পরিদর্শনে ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি’র দেওয়া নির্দেশনা বাস্তবায়ন কতটা এগোল, তা সরেজমিনে দেখতে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল ফলোআপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

গত ১৪ জুন হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী পরিচ্ছন্নতা, সেবার মান ও অব্যবস্থাপনা দূর করতে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তার আলোকেই আজ হাসপাতালের সার্বিক চিত্র খতিয়ে দেখেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে ডিসি রায়হান কবির হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার ও হাসপাতালের পেরিফেরিসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। ভর্তি রোগীদের স্বজন ও আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিযোগ শোনেন। হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জও ঘুরে দেখেন। কেন্দ্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা সিভিল সার্জন, সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আগত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ সেবাগ্রহীতা।

স্বাস্থ্যমন্ত্রীর তিন দিনের আল্টিমেটামের পর জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের ফলোআপ পরিদর্শন অনুষ্ঠিত হলো। রোগীবান্ধব পরিবেশ ও মানসম্মত সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা