• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৮০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুন) তিনি ৮০ বছরে পদার্পণ করেন। এ উপলক্ষে হোয়াইট হাউসের লনে ব্যতিক্রমী এক আয়োজন করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “ইউএফসি ফ্রিডম ২৫০” নামের একটি প্রতিযোগিতায় আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের ১৪ জন তারকা অংশ নেবেন। সাউথ লনে “দ্য ক্ল” নামের একটি অস্থায়ী অ্যারেনায় এই কেজ ফাইট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় ৬০ মিলিয়ন ডলার ব্যয়ে এই আয়োজন করা হলেও তা ট্রাম্পের জন্মদিনের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। ব্যবসায়িক জীবনে তিনি “দ্য ট্রাম্প অর্গানাইজেশন” গড়ে তোলেন এবং পরে রাজনীতিতে প্রবেশ করে ২০১৬ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে তার ৮০তম জন্মদিন উপলক্ষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা