• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ফতুল্লায় পুলিশ-র‌্যাব-ডিবির যৌথ অভিযানে বিভিন্ন প্রকার মাদক সহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ দল শুক্রবার (১৩ জুন, ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১. নিজাম উদ্দিন (৩৪), পিতা-লাহা উদ্দিন, সাং-শাহী মহল্লা, নিশ্চিন্তপুর; ২. গনেস রাজবংশী ওরফে গনেশ (৪৭), পিতা-কেশব চন্দ্র; ৩. জুবায়ের হোসেন আকাশ (২৪), পিতা-মৃত বাবুল মিয়া; ৪. সজিব (২৩), পিতা-মো. রবিন, উভয় সাং-পাগলা; ৫. মামুন (২৬), পিতা-নুরইসলাম, সাং-পাগলা শাহি বাজার; ৬. নুর আলম বাবু (৪০), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-পাগলা শাহি বাজার; ৭. মো. নাসিম (৩০), পিতা-মৃত আবুল কাশেম, সাং-পাগলা পূর্বপাড়া, বৌ বাজার; ৮. সামাদ (২৭), পিতা-মৃত আউয়াল মোল্লা, সাং-পাগলা বৌ বাজার এবং ৯. মো. টুটুল (৩৯), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-নুরবাগ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিজাম উদ্দিনের নিকট থেকে ১৬০ পিস ইয়াবা এবং গনেশ রাজবংশীর নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পিসিপিআর যাচাই করে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা