• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজ নিতে বাসায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং সুলতানাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আনিছ-উজ্জামান সরকার সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ  প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজ নিতে বাসায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

 

 

সড়ক দুর্ঘটনায় আহত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের   সাবেক সাধারণ সম্পাদক   সাংবাদিক জাকির হোসেন বাদশার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের  লতরদী  তাঁর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনুর নেতৃত্বে উপজেলা যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে খাইরুল হাসান বেনু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিক জাকির হোসেন বাদশার দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।
নেতৃবৃন্দ এ সময় সাংবাদিক জাকির হোসেন বাদশার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে, অসুস্থতার খবর পেয়ে নিজের বাসভবনে এসে খোঁজখবর নেওয়ায় খাইরুল হাসান বেনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক জাকির হোসেন বাদশা। তিনি বলেন, আমার অসুস্থতার খবর শুনে যারা আমাকে দেখতে এসেছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সাংবাদিক জাকির হোসেন বাদশার সুস্থতা কামনায় তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে। জাকির হোসেন বাদশা   ৩ মে ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের অনুষ্ঠান কভারেজ শেষে বাড়ী ফেরার পথে ফরাজিকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় পায়ের
গোড়ালির একটি হাড় ভেঙে যায় ৷
বর্তমানে তিনি চিকিৎসাদিন রয়েছে ৷
সাংবাদিক জাকির হোসেন বাদশা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ৷
তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।
আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ঐদিন আমি ফরাজিকান্দী  মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের  নিউজ কভারেজ শেষ করে সহকর্মী সাংবাদিক মো:  তুহিন  ফয়েজের মটরসাইকেল যোগে বাড়ীতে  ফিরার  সময় হঠাৎ করে এক বয়স্ক মহিলা গাড়িটির সামনে আসলে তাকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে মটরসাইকেলের ব্র্যাক চেপে দরলে গাড়ীটি আমার পায়ের উপর পরেযায় ৷
এতে আমার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এছাড়াও   শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি ৷ আমার সাথে থাকা  আমার সহকর্মী বন্ধুরা আমাকে  উদ্ধার করে ছেংগারচর বাজারস্ত  বাড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আমি বাড়ীতে ফিরে আসি৷ বর্তমানে চিকিৎসাধীন আছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা